কৃষকরাও লাল কার্ড দেখিয়ে দিয়েছে, বিজেপিকে আক্রমণ কল্যানের
দি নিউজ লায়ন ; কৃষকদের আন্দোলন সারা ভারতবর্ষে ওদের ( বিজেপি ) লাল কার্ড দেখিয়ে দিয়েছে। লাল কার্ড দেখানো শুরু হয়ে গেছে। ২০২৪ এ ইঞ্জিনটাও চলে যাবে।" রবিবার হাওড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়।এদিন কল্যাণ বন্দোপাধ্যায় আরও বলেন, "বিজেপি যাদের বাঘ ভাবছে তারা আসলে বিড়াল।
রেজাল্ট যখন বেরবে তখন দেখবেন এরা ইঁদুরের মতো সব দৌড়চ্ছেন। অমিত শাহ আর নরেন্দ্র মোদীরা যখন বাংলার ভোটের রেজাল্ট দেখবেন, তখন ভাববেন এতো কোটি টাকা খরচ করে সব এমএলএ কিনলাম। এরা সব ইঁদুর।" তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় এদিন বলেন, "কংগ্রেস আর বামফ্রন্ট এখন ইনসিগনিফিকেন্ট হয়ে গেছে। কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেছে। কংগ্রেস আর সিপিএম বিজেপির এজেন্ট হয়ে গেছে।
এদের একটাই বক্তব্য তৃণমূলকে হারাতে হবে। তাতে যে দলই ক্ষমতায় আসুক না কেন তাতেই হবে।" কল্যাণ বন্দোপাধ্যায়ের দাবি, অমিত শাহ বা মোদীজি যতবার খুশি রাজ্যে আসুন, তাদের কোনো ক্ষমতা নেই। তৃতীয়বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন।

Post a Comment